1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এমটিবি’র সিজিএস-এর আওতায় ঋণ বিতরণের মাধ্যমে রজত জয়ন্তী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ঢাকায় তাদের কর্পোরেট হেড অফিসে রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম (সিজিএস)-এর অধীনে গ্রাহকদের নতুন ঋণ বিতরণ করেছে। সিজিএস প্রোগ্রামটি মূলত সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য, যারা প্রথাগত ব্যাংক ঋণ সুবিধা নিতে পারলেও প্রয়োজনীয় জামানত দিতে অসমর্থ। এই উদ্যোগের আওতায় ২৫ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন, যাদের মধ্যে ২০টি উদ্যোগের নেতৃত্ব¡ দিচ্ছেন নারী উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের কাছে ঋণ অনুমোদনপত্র তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজিডির পরিচালক, নাহিদ রহমান, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি পরিচালক, নওশাদ মুস্তফা। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সিজিএস স্কিমের সুযোগ ও সুবিধার উপর জোর দেন। বাংলাদেশ ব্যাংক ও এমটিবি’র অন্যান্য কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর