1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এমটিবি’র সিআরপি-কে এ্যাম্বুলেন্স হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় সম্প্রতি সেন্টার ফর রিহ্যাবিলেশন অব দ্য প্যারালাইজড্ (সিআরপি)-কে একটি আধুনিক সুবিধা সম্বলিত এ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে। এমটিবি’র মোঃ বখতিয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার সিআরপি’র নির্বাহী পরিচালক ডঃ মোহাম্মদ সোহ্রাব হোসেন-এর হাতে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। অনুষ্ঠানটি ঢাকার সাভারে অবস্থিত সিআরপি-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিআরপি-এর শাহ্ মোঃ আতাউর রহমান, প্রশাসনিক প্রধান, মোঃ মিজানুর রহমান, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, মোঃ মাহেদুল ইসলাম, ম্যানেজার, রিসোর্স মোবিলাইজেশন, গ্র্যান্ট অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট ও মোহাম্মদ শাহীন, ম্যানেজার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং এমটিবি’র উসমান রাশেদ মুয়ীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আজম খান, হেড অব কমিউনিকেশনস্ ডিপার্টমেন্ট, মোহাম্মদ সিরাজুল ইসলাম, হেড অব ক্রেডিট এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও মামুন-উর-রশিদ, ব্যবস্থাপক, সাভার ব্রাঞ্চ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই উদ্যোগটির মাধ্যমে এমটিবি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর ৩ গোলটি অর্জনে সহযোগি হিসেবে কাজ করতে চায়। এমটিবি তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আকাক্সক্ষা নিয়ে এই ধরনের সিএসআর কার্যক্রম অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর