1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এমএনআরএস ট্রাস্ট বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২০১ বার পঠিত

আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘এমএনআরএস ট্রাস্ট’র বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান। সম্প্রতি উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এমএনআরএস ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মিসেস মমতাজ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। মেধাবীদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর শাখার অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, মৌশাইর শাখার অধ্যক্ষ অধ্যাপক এম.এ মান্নান, উত্তরা সেক্টর-৬ ক্যাম্পাসের অধ্যক্ষ হেমায়েত উদ্দিন সিকদার, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল-ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান এনপিপি, পিএসসি (অব.) প্রমুখ।

মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল এবং কলেজের বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত উপাধ্যক্ষগণ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী এবং তাদের সম্মানিত অভিভাবকগণ।

উল্লেখ্য, প্রথমবারের মতো এমএনআরএস ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ডিসেম্বরে। এতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও অষ্টম শ্রেণির বাছাইকৃত চার শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং বৃত্তি লাভ করে ৭৮ জন।

 

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর