1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এবি ব্যাংক  এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি- এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫২ বার পঠিত

এবি ব্যাংক পিএলসি. এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে, প্রথমবারের মতো ৫০.০০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে আমানতকারীদেরকে ইসলামি বীমা সুবিধার আওতায় আনা হয়েছে যা এবি ব্যাংক ইসলামিক ডিপিএস- এ একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে।

এবি ব্যাংক পিএলসি.-এর ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান জনাব সামসুন আরিফিন এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ডিএমডি এবং চিফ কর্পোরেট বিজনেস অফিসার জনাব মোহাম্মদ মাসুদুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাজ্জাদুল করিম এবং জনাব আবদুস সালাম খন্দকার, হেড অব ফাইন্যান্স এন্ড একাউন্টস, এবি ব্যাংকের জেনারেল ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান জনাব ফেরদৌস আহমেদ এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব তৌফিক হাসানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর