1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এবার কার ওপর চটলেন পরীমনি

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমনি গত মার্চেই ভার্চুয়ালি দ্বন্দ্বে জড়ান। ওই সময় একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন বুবলী। ভিডিওটির থিম কপি বলে ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। এরপরই শুরু হয় তাদের দ্বন্দ্ব।

তবে এই দ্বন্দ্ব অল্পতেই শেষ হয়নি। এখনো চলমান বলে ধারণা নেটিজেনদের। বুবলী-পরীমনির ফেসবুকে পালটা স্ট্যাটাস দেওয়ার মাঝে হঠাৎই নির্মাতা চয়নিকা চৌধুরী জানান- বুবলী বেয়াদব নন।
আবার পরীমনি অন্য এক স্ট্যাটাসে জানান, শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা ব্যক্তির সঙ্গে আর সম্পর্ক রাখবেন না। এরপরই নাম উঠে আসে নির্মাতা চয়নিকা চৌধুরীর।

এই ভার্চুয়াল দ্বন্দ্বের মাঝেই কলকাতা থেকে পরীমনি একটি সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। সেই রেশ কাটিয়ে উঠার আগেই এবার ফের মন্তব্য করলেন এই নায়িকা। ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষোভ উগড়ে দিলেও তাতে কারও নাম উল্লেখ করেননি পরীমনি।

আজ শুক্রবার বিকাল ৫টায় ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এই নায়িকা লেখেন- আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দেয় কেন বিদেশ বসে? সামনে আসতে বলেন। আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন। দল পাকায়েন না এতো।’

পরীমনি আরও লেখেন- আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারণ আমি সভ্য, তাই। আপনার বোন আর আপনার মতো তুই-তোকারি গালিগালাজ তো করি নাই। সামনে পড়লে এবার থাবড়ায়ে দিবনে তাইলে। বেয়াদবি না করেই এত কথা আপনার আমাকে নিয়ে? এবার এটা করলে কি যায়-আসে আর।

এদিকে নেটিজেনরা ধারণা করছেন পরীমনি হয়তো বুবলীর বড় বোন সংগীতশিল্পী নাজনীন মিমিকে ইঙ্গিত করেছেন। কেননা গত ফেব্রুয়ারিতেই ফেসবুকে লাইভে এসে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে ‘টোকাই’সহ অসংখ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওই সময় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর