1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এপিএ বাস্তবায়নে সুরক্ষা সেবায় প্রথম হয়েছে ফায়ার সার্ভিস-বিভাগের সাথেও চুক্তি সম্পাদন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৯৯ বার পঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন সকল বিভাগের মধ্যে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়ন মূল্যায়নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথম স্থান অর্জন করেছে। একই সাথে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ সুরক্ষা সেবা বিভাগের অধীন সকল বিভাগের মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল।

২৩ জুন রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর, ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মূল্যায়ন এবং ২০২৩-২৪ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের হাতে অধিদপ্তরের প্রথম স্থান অধিকার ও শুদ্ধাচার পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন।

অপরদিকে ২৪ জুন সোমবার অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাথে বিভাগসমূহের উপপরিচালকদের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় অধিদপ্তরের পরিচালক সহ বিভাগীয় উপ পরিচালকগণ এবং সকল কর্মকর্তার পক্ষ থেকে মহাপরিচালককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব, সদ্য সাবেক সচিব এবং সংশ্লিষ্ট সকলের কাছে এ জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের এর জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, সকালের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে এই অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, এই অর্জন জনসেবায় আমাদের আরও দায়বদ্ধ করেছে। এই অর্জনে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠার সাথে পেশাদারি মনোভাব নিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাহিনীর সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও মাঠ পর্যায়ের সাথে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে সাক্ষর করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন এবং বিভাগ ও ট্রেনিং কমপ্লেক্সের পক্ষে বিভাগীয় উপপরিচালক ও অধ্যক্ষ স্বাক্ষর করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালকগণ ও বিভিন্ন বিভাগের উপপরিচালকসহ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর