1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এনসিসি ব্যাংক পিএলসি. এবং একপে এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

এনসিসি ব্যাংক সম্প্রতি বাংলাদেশের বৃহত্তম পেমেন্ট প্রসেসর “একপে” এর সাথে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে এনসিসি ব্যাংকের একাউন্টধারী এবং ক্রেডিট কার্ডের গ্রাহকবৃন্দ ডিজিটাল প্লাটফর্মে অর্থাৎ ওয়েব অথবা মোবাইল অ্যাপস্ এর মাধ্যমে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে সকল ধরনের ইউটিলিটি বিল/ফি দ্রুততার সাথে “একপে” এর মাধ্যমে প্রদান করতে পারবেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এর উপস্থিতিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম এবং “একপে” এর বিজনেস স্পেশালিষ্ট, এসপায়ার টু ইনোভেট (এ২আই) মোঃ শফিকুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর এবং হস্তান্তর করেন।

এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রীদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা ও হেড অব কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম এবং “একপে” এর লীড মার্চেন্ট, এসপায়ার টু ইনোভেট (এ২আই) আহসান হাবিবসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর