1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনসিসি ব্যাংক ও যুব উন্নয়ন অধিদপ্তর- এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

দেশের তরুণ প্রজন্মের ক্ষমতায়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যে এনসিসি ব্যাংক সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তর- এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই কৌশলগত সহযোগিতার অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষত তরুণ উদ্যোক্তাদের সম্ভাব্য ক্ষেত্রে এনসিসি ব্যাংক কর্তৃক এসএমই ঋণ সুবিধা প্রদান করা হবে। এর ফলে প্রশিক্ষিত যুবকরা স্বনির্ভর হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।

রাজধানীর মতিঝিলে অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান এবং এনসিসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) এম. এ. আখের; যুগ্ম সচিব ও পরিচালক (বীজ অর্থায়ন) প্রিয়সিন্ধু তালুকদার ও পরিচালক (প্রশিক্ষণ) এ. কে. এম. মফিজুল ইসলাম, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান; এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং ভিপি ও ফিন্যান্সিয়াল ইনকু¬শন সেলের প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সারা দেশের তরুণদের স্বনির্ভর করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর প্রায় তিন লাখ তরুণ ছেলে-মেয়ে যুব উন্নয়ন এর মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে। তিনি শিক্ষিত ও প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ উদ্যোক্তাদের সহায়তা প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য একসাথে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করায় এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এনসিসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “আমাদের লক্ষ্য হলোÑ কোনো সম্ভবনাময় তরুণ উদ্যোক্তা যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে। একটি দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এনসিসি ব্যাংক সবসময়ই টেকসই প্রবৃদ্ধির জন্য স্বনির্ভর উদ্যোগকে উৎসাহিত করে এসেছে। আমরা বিশ্বাস করি, উভয় প্রতিষ্ঠানের এই সহযোগিতার মাধ্যমে হাজার হাজার তরুণ উদ্যোক্তা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরো বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে একসাথে একটি আত্মনির্ভরশীল নতুন প্রজন্মের সফল উদ্যোক্তা গড়ে তোলার বিষয়ে অঙ্গীকার বদ্ধ হলো, যা দেশের সুষম উন্নয়নে নিঃসন্দেহে বড় ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর