1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ড একটি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এক্সক্লুসিভ প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন করেছে, যা গ্রাহকদের উন্নত আর্থিক সুবিধা এবং বিশ্বমানের কার্ডের সেবা প্রদান করবে। উভয় প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতায় উদ্বোধনকৃত কার্ডটি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই পোর্টফোলিওতে তিনটি প্রিমিয়াম কার্ড অর্ন্তভূক্ত রয়েছে- মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট কার্ড, মাল্টিকারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ড এবং টাইটানিয়াম ক্রেডিট কার্ড। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা বিবেচনায় তৈরিকৃত এই কার্ডগুলোতে রয়েছে কনট্যাক্টলেস পেমেন্ট প্রযুক্তি, ডুয়াল কারেন্সি সুবিধা এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, যা দেশি ও আন্তর্জাতিক লেনদেনে একটি সহজ ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করবে। কার্ডহোল্ডাগণ লাইফস্টাইল, ভ্রমণ ও ডাইনিংসহ নানা এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন, পাশাপাশি বাংলাদেশে মাস্টারকার্ডের ৯,৫০০-এরও বেশি পার্টনার মার্চেন্ট আউটলেটে সারাবছর আকর্ষণীয় অফার ও মূল্যছাড় এবং বিশ্বব্যাপী এটিএম ব্যবহারের সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এর ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী; এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন; মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল; এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ডিরেক্টর জাকিয়া সুলতানা; লিড মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসেন, আইটি কনসালট্যান্টস পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ওসমান হায়দারসহ বাংলাদেশ ব্যাংক, এনসিসি ব্যাংক, মাস্টারকার্ড এবং আইটি কনসালট্যান্টস পিএলসি এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ড এর এই অসাধারণ উদ্যোগের জন্য উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। তিনি বলেন, ব্যাংকের এই ধরনের উদ্ভাবনী ও কৌশলগত পরিকল্পনা দেশের ডিজিটাল আর্থিক সেবাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং উদ্বোধনকৃত প্রিমিয়াম কার্ডটি গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “মাস্টারকার্ডের মতো আর্ন্তজাতিক মানের প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশে তাদের সর্বশেষ ইস্যুয়িং পার্টনার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্বোধন এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর যাত্রার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যা উদ্ভাবণী, গ্রাহকবান্ধব সমাধান এবং নিরাপদ ও সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলিত। আমরা এই অংশীদারিত্ব আরও সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের বর্ধিত চাহিদা পূরণ করে একটি ক্যাশলেস সোসাইটির স্বপ্ন বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখতে চাই।

মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল বলেন, বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পেমেন্ট সিস্টেমে মাস্টারকার্ডের অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই সহযোগিতা আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তিগত অগ্রগতি ও আর্থিক অর্ন্তভূক্তির উপর ভিত্তি করে বাংলাদেশ একটি ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এনসিসি ব্যাংকের নতুন কার্ডসমূহ গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য দেশে ও বিদেশে নির্বিঘ্ন লেনদেনের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর