1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনসিসি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন এর মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

এনসিসি ব্যাংক এসএমই ফাউন্ডেশন এর সাথে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে দুইটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি দুইটির মধ্যে রয়েছে সরকারের ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় ক্রেডিট হোলসেলিং কার্যক্রম এবং ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট (এফভিসিআইপি) -এর অধীনে অংশগ্রহণ মূলক চুক্তি।

সম্প্রতি ঢাকায় একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার অবদুল মুক্তাদির প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নূরুন নাহার ও উইমেন এন্ট্রাপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. ওবায়দুর রহমান। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

সরকারের ৩০০ কোটি টাকার তহবিল থেকে গঠিত ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় এসএমই খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ক্রেডিট হোলসেলিং কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় এনসিসি ব্যাংকের অনুকূলে বরাদ্দকৃত এই অর্থ ব্যাংকটি যোগ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করবে।

অন্যদিকে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে বাস্তবায়িত এফভিসিআইপি প্রকল্পের আওতায় এনসিসি ব্যাংক অংশীদার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের কৃষিভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পখাতে আর্থিক প্রবেশাধিকার বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় এসএমই ফাউন্ডেশন এনসিসি ব্যাংকের জন্য অন-লেন্ডিং ক্রেডিট লিমিট অনুমোদন করেছে, যা থেকে ব্যাংকটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদান করবে।

এই দুইটি চুক্তি দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে। এই উদ্যোগ দেশের প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর