1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনসিসি ব্যাংক এর “সিএমএসএমই, সাস্টেইনেবল ফাইন্যান্স এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস” শীর্ষক প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

এনসিসি ব্যাংক এর চট্টগ্রাম অ লের সিএমএসএমই রিলেশনশীপ ম্যানেজারদের জন্য দিনব্যাপী “সিএমএসএমই, সাস্টেইনেবল ফাইন্যান্স এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এসময়, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, ইভিপি ও হেড অব স্ট্রেটেজি এন্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, ইভিপি ও চট্টগ্রাম অ লের প্রধান আলী তারেক পারভেজ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং নারী ব্যাংকিং ও সাসটেনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ, হেড অব সিআরএম-সিএমএসএমই মোঃ সোলায়মান-আল-রাজী এবং হেড অব কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম উপস্থিত ছিলেন। চট্টগ্রাম অ লের শাখা পর্যায়ের মোট ৬৩ জন সিএমএসএমই রিলেশনশীপ ম্যানেজার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন ব্যাংকিং ব্যবসার বর্তমান প্রেক্ষাপটে সিএমএসএমই খাতসহ সবুজ ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই সেক্টরের অবদানের কথা উল্লেখ করেন। এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে সিএমএসএমই খাত এবং সবুজ অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, এনসিসি ব্যাংক মোবাইল এ্যাপ ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটি গড়ার প্রত্যয়ে কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর