1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনসিসি ব্যাংক এবং ঢাকা বিশ্বাবদ্যালয়ের মধ্যে গবেষণা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
কৃষিখাতে বিশেষ সিএসআর এর আওতায় এনসিসি ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের “দ্রুত সময়ে পাট পচানো” সংক্রান্ত একটি গবেষণা প্রকল্পে ৯৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এর উপস্থিতিতে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ এনামুল হক এবং এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত গবেষক ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. হাসিনা খান, প্রকল্পের পিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ এবং সিআরএম বিভাগের এসভিপি এম. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল এনসিসি ব্যাংকের কৃষি গবেষণায় সহায়তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। “অল্প পানি ব্যবহার করে স্বল্প সময়ে পাটের আঁশ ছাড়ানোর পদ্ধতি” এর মতো একটি জটিল গবেষণা প্রকল্পে সহযোগিতার জন্য তিনি এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাটের উৎপাদন ও গুণগতমান বৃদ্ধি, পরিবেশ দূষণ রোধ এবং জীব বৈচিত্র সংরক্ষণেও এই গবেষণা প্রকল্পটি বিশেষ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইতিমধ্যেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে। স্বল্প সুদে ঋণ প্রদান ছাড়াও ইতোমধ্যেই প্রান্তিক পর্যায়ে প্রায় ১৫,০০০ এর অধিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের সবজী ও পাট বীজ, সার ও কীটনাশক এবং চারা গাছ বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পাট গবেষণা প্রকল্পে বিশেষ সিএসআর এর আওতায় এনসিসি ব্যাংক অর্থায়ন করেছে এবং ভবিষ্যতে অন্যান্য গবেষণা প্রকল্পেও সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর