1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এনসিসি ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬ পালন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

আর্থিক খাতে অধিকতর অন্তর্ভুক্তির লক্ষ্যে আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন প্রতিপাদ্য বিষয় নিয়ে আর্থিক সাক্ষরতা দিবস পালন করলো এনসিসি ব্যাংক।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেল- এর উদ্যোগে এই বিষয়ে ব্যাংকের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সকল শাখা ব্যবস্থাপকের উপস্থিতিতে উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, এসভিপি ও হেড অব আইসিটি মোঃ সাজ্জাদুল ইসলাম, ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেলের প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদার এবং রিটেইল ব্যাংকিং ইউনিট প্রধান এস.এম. তানভীর হাসান।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “বর্তমান সময়ে আর্থিক সাক্ষরতায় ডিজিটাল সক্ষমতা ও নিরাপত্তাসহ ক্যাশলেস ও পেপারলেস ব্যাংকিং-এ সচেতনতা সৃষ্টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়”। ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে গ্রাহকদের মধ্যে ডিজিটাল প্লাটফর্মে সেবা গ্রহণের জন্য এনসিসি অলওয়েজ অ্যাপ ও বাংলা কিউআর কোড ব্যাপকভাবে প্রচলনে তিনি শাখা ব্যবস্থাপকদের পরামর্শ প্রদান করেন। নগদ লেনদেনে ঝুঁকি ও খরচ এবং ডিজিটাল প্লাটফর্মে নিরাপদ লেনদেন বিষয়ক গ্রাহকদের সচেতন করার বিষয়েও তিনি পরামর্শ দেন। তিনি শাখা প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন এবং সর্বস্তরের গ্রাহকবান্ধব ডিজিটাল সেবা আরও সম্প্রসারণে ব্যাংকের অব্যাহত চেষ্টার বিষয় তিনি আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর