1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনআরবিসি ব্যাংক থেকে মাত্র ৬ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১০১ বার পঠিত
ক্ষুদ্র  ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাত্র ৬ শতাংশ সুদে ঋণ দেবে এনআরবিসি ব্যাংক। একজন উদ্যোক্তা সহজ শর্তে ১ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে শিল্পের মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ নিতে পারবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত।
করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের ’রিভলভিং ফান্ড’ থেকে এই ঋণ বিতরণ করা হবে। ঋণ বিতরণের জন্য ১১ জুন, ২০২৪ মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক।
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: রবিউল ইসলাম এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড.মো: মাসুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আবদুর রহমান খান, এফসিএমএ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাউদ্দিন মাহমুদ এবং এনআরবিসি ব্যাংকের সিআরএমডি-২ (এসএমই) প্রধান মোহাম্মদ হাজ্জাজ বিন মাহফুজ প্রমুখ।
এনআরবিসি ব্যাংক এসএমই শিল্পের বিভিন্ন খাত-উপখাত, ভ্যালু চেইন, তথ্যপ্রযুক্তি খাত, রপ্তানীযোগ্য এবং আমদানি বিকল্প পণ্য উৎপাদন খাতে ঋণ দেবে। ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তৃতীয় লিঙ্গ, পিছিয়ে পড়া অঞ্চলের অধিবাসী এবং বিভিন্ন এসোসিয়েশন ও প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত যুবারা অগ্রাধিকার পাবেন। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ৪ বছর এবং ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হবে বিনা জামানতে। এনআরবিসি ব্যাংকের সকল শাখা-উপশাখার মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর