1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এক্সিম ব্যাংকের সাথে একীভূত হলো পদ্মা ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২০০ বার পঠিত

দেশের ব্যাংকিংখাতকে আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রূপরেখা অনুযায়ী এক্সিম ব্যাংকের সাথে একীভূত হতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক।

(১৮ মার্চ ২০২৪) এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এ সময় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আফজাল করিম এর উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ও পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তি কার্যকর করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং উভয় ব্যাংকের চেয়ারম্যানবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গ্রাহকরাই ব্যাংকের প্রাণ, তাদের স্বার্থই সবার আগে গুরুত্ব পাবে। তাই একীভূতকরণের ফলে দুটি ব্যাংকের গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার ও কর্মীবৃন্দ কোনো ধরনের ক্ষতিগ্রস্থ হবেন না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, নুরুন নাহার, মোঃ খুরশীদ আলম ও ড. মোঃ হাবিবুর রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুরশেদুল কবির, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের নির্বাহীবৃন্দসহ এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর