1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ মইদুল ইসলাম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদন্নোতি পেয়েছেন মোঃ মইদুল ইসলাম। এই পদোন্নতির পূর্বে তিনি একই ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর্থনীতি বিভাগ থেকে কৃতিত্বের সাথে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে ২০০১ সালে এক্সিম ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন এবং পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

শরিয়াভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ মইদুল ইসলাম সেরা ব্যবস্থাপক হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক সম্মাননা ও স্বর্ণপদক লাভ করেছেন। তিনি আই বি বি থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করে প্রতিষ্ঠানের সহযোগী সদস্য হয়েছেন।

এছাড়া তিনি বিভিন্ন বিদেশী ব্যাংক কর্তৃক আয়োজিত উচ্চতর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারত, ভূটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্য ও কানাডা ভ্রমণ করেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর