1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

বছরের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । গত (জুলাই ১২, ২০২৪) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর ও শাহ্ মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম, সকল শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংককে দেশের অন্যতম বৃহৎ ব্যাংক উল্লেখ করে সকল শাখা ব্যবস্থাপকদের সততা, নিষ্ঠা এবং যথাযথ নিয়ম পরিপালনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রেখে কাঙ্খিত ফলাফল অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর