1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

একুশে বইমেলা মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭০ বার পঠিত

অমর একুশে বইমেলায় ভ্রমণে গেলেন মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীরা। বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত হবে না। এই বিষয়টিকে সামনে রেখে এবারের বইমেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে ব্রেইল পদ্ধতির নতুন বই তুলে দিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল । রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়া ডিএসসিসি ৬৫ নং ওর্য়াড আদর্শবাগ এলাকার মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার অন্ধ শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়।

বুধবার বিকেল ৪টায় ‘স্পর্শ’ প্রকাশনার এসব বই উপহার দেয়া হয়। মদিনাতুল উলুম দৃষ্টিপ্রতিবন্ধী মাদ্রাসার শিক্ষার্থী ও ক্ষুদে পাঠকদের স্পর্শ’প্রকাশনীর নতুন বই হাতে তুলে দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে এসব ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, অন্ধদের শিক্ষক- অন্ধ হাফেজ হারুনুর রশিদ, নাজিম এ তালিমাত- হাফেজ রফিকুল ইসলাম, নূরানী শিক্ষক হেদায়েতুল্লাহ, হাফেজ ফেরদাউস, অন্ধ হাফেজ আব্দুল্লাহ সহ মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

অন্ধ পাঠকদের জন্য বই প্রকাশের উদ্দেশে ২০০৯ সালে যাত্রা শুরু করে এরই মধ্যে ব্রেইল পদ্ধতিতে ১৯টি বই প্রকাশ করেছে স্পর্শ’প্রকাশনী।

এবারের বইমেলায় তারা পাঠকদের জন্য এনেছে ব্রেইল পদ্ধতির তিনটি বই কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন,ব্রেইল পদ্ধতির বই প্রকাশিত হলে ব্রেইল প্রেসও দাঁড়াবে। আর সেখানে দৃষ্টিপ্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর