1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

একমাসের ছুটি নিয়ে চারমাস অনুপস্থিত

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮০ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার (জেএফসিএল) ইন্সট্রুমেন্ট শাখার উচ্চ দক্ষ কারিগর (এইচএসটি) আব্দুল হালিমের বিরুদ্ধে বিনা অনুমতিতে বিদেশ গমনের অভিযোগ উঠেছে। মায়ের চিকিৎসার কথা বলে একমাসের ছুটি নিলেও পরে নিজের অসুস্থতার কারণ দেখিয়ে অতিরিক্ত তিনমাস অনুপস্থিত থেকেছেন। সম্প্রতি তিনি কারখানায় যোগদানের চেষ্টা করছেন বলে জানা গেছে

জে.এফ.সি.এল সূত্র জানায়, যমুনা সার কারখানার উচ্চ দক্ষ কারিগর আব্দুল হালিম মায়ের চিকিৎসার কথা বলে গত বছরের ৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত একমাসের ছুটি নেন। ছুটির মেয়াদ অতিক্রম হওয়ার পরও তিনি যোগদান না করায় ৬ নভেম্বর ইঅ্যান্ডআই বিভাগ থেকে প্রশাসন বিভাগকে জানানো হয়। পরে প্রশাসন বিভাগ ২৫ নভেম্বর, ২৪ ডিসেম্বর ও চলতি বছরের ২০ জানুয়ারি আব্দুল হালিমের বর্তমান ও স্থায়ী ঠিকানায় পৃথক তিনটি নোটিশ দেয়। বারবার তাগাদা সত্ত্বেও একমাসের ছুটি ছাড়াও টানা আরও তিনমাস কর্মস্থলে অনুপস্থিত থাকেন তিনি।

অভিযোগ প্রসঙ্গে জানতে আব্দুল হালিমের ফোনে কল করা হলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে কেটে দেন। পরে একাধিক নম্বর থেকে ভিন্ন ভিন্ন সময়ে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বিডিটাইমস২৪ কে বলেন, কর্মস্থলে তার অনুপস্থিতির বিষয়ে তদন্ত কমিটি করা হবে। তদন্তে বিনা অনুমতিতে বিদেশ গমন বা সুনির্দিষ্ট কারণ ছাড়া অনুপস্থিতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর