1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

একটি রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য ব্রাহ্মণবাড়িয়ায় ডি আই জি আহসান হাবীব পলাশ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

একটি রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ। তিনি রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কার্যালয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন সুশীল সমাজকে এমন পুলিশের জন্য আন্দোলন করতে হবে যেমন পুলিশ তারা চান। যারা জনকল্যাণে কাজ করবে। প্রতিটি রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কাজ করছে পুলিশ। যাতে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারে। তিনি সকলকে পুলিশের উপর আস্থা রাখতে আহ্বান জানান।
জেলা পুলিশের আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক এড. আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারী মুহাম্মদ মোবারক হোসেন, জেলা বারের সভাপতি কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়,  টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু প্রমুখসহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর