1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এএএবি আয়োজন করল এর প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট: AAAB HUB

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অঅঅই)-এর প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট, ‘AAAB HUB’ ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার সন্ধ্যা ৬টায় বনানী ক্লাব ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। নতুন নির্বাহী কমিটি গঠনের পর (AAAB) এটিই AAAB প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট।

অনুষ্ঠানে প্রায় ৬০টির অধিক বিজ্ঞাপনী সংস্থার সত্ত্বাধিকারী, সিইও, অ্যাসোসিয়েশন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই ইভেন্টে বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইউনিলিভার বাংলাদেশ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আকতার।

অনুষ্ঠানটি কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি, জনাব নাজিম ফারহান চৌধুরী মডারেট করেন। সভাপতি জনাব সানাউল আরেফিনের বক্তব্যের মাধ্যমে ইভেন্ট শুরু হয়। তাঁর বক্তব্যে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের অগ্রগতির কথা তুলে ধরেন এবং এই শিল্পের বিকাশে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বিজ্ঞাপন শিল্পে কাজ করছি। এখন সময় এসেছে আমাদের নিজের দায়িত্ববোধ থেকে একটি সচেতনতার ক্যাম্পেইন পরিচালনার, যা মানুষের মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। ভালো ঘটনা সবসময় ভালো, সেটি মানুষকে বুঝানো জরুরি। বিজ্ঞাপনী সংস্থাগুলো মিলে আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

অনুষ্ঠানে বিশেষ বক্তা মার্কেটিং ও ব্র্যান্ড এর গুরুত্ব তুলে ধরে ইউনিলিভার বাংলাদেশ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আকতার বলেন, সৃজনশীলতা কে কেন্দ্র করেই এখনও বিজ্ঞাপন জগৎ আবর্তিত হচ্ছে। বিজ্ঞাপনের লেখনী কতটা কার্যকর বা এটি দর্শকদের সঙ্গে কতটা সংযোগ স্থাপন করে তার শুরু গবেষণার মাধ্যমে নির্ধারিত হলে আরও কার্যকর হবে। এখনকার এই নতুন সময়ের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে বড় ডেটা এবং ছোট ডেটা ব্যবহারের সামঞ্জস্যতা রক্ষা করা। তিনি এজেন্সি এবং ক্লাইন্টেরদের মধ্যকার সম্পর্ক উন্নয়েনের চেয়ে পারস্পরিক বুদ্ধিবৃত্তিক বোঝাপড়া উন্নয়নের দিকে জোড় দেবার ব্যাপারেও আলোকপাত করেন”।

জেনরেল সেক্রেটারি সৈয়দ আহসানুল আপন এএএবি-র ভবিষ্যৎ উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “আমরা, অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হিসেবে, শিল্প এবং সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই। আমরা ন্যায্য নীতিমালা তৈরি, উদ্ভাবনের প্রচার, দক্ষতা উন্নয়ন এবং বিজ্ঞাপনী খাতকে শক্তিশালী করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কাজ করব। সঠিক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কর্মসংস্থান সৃষ্টি, ট্যাক্স আয় বৃদ্ধি এবং সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে চাই।

সহ-সভাপতি নাজিম ফারহান চৌধুরী বলেন, “বাংলাদেশের বিজ্ঞাপনী শিল্প এখন বড় ধরনের পরিবর্তন এবং উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের এই শিল্পকে তার সর্বোচ্চ কার্যক্ষমতায় পরিচালনা করতে হলে সবার শক্তি এবং অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে। কারণ, আমরা সেই খাত, যা বাকি পুরো অর্থনীতিকে সচল রাখে।

উল্লেখ্য যে ১৯৭৮ সালে যাত্রা শুরু করা অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি)-তে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে টেলিভিশন, খবরের কাগজ, ডিজিটাল, ইভেন্ট, আউটডোর, অ্যাকটিভেশন ইত্যাদি নানান মাধ্যমে যে কমিউনিকেশন ব্যবসা করছেন তাঁদের পরিচালক পর্ষদের (স্বত্বাধিকারী) একজন নিজ প্রতিষ্ঠানের পক্ষে (এএএবি)-এর সদস্য হতে পারেন। এই সংস্থা বিজ্ঞাপন শিল্পের উন্নয়নে কাজ করে আসছে এবং ক্লায়েন্ট, সরকার ও সমাজের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে ভূমিকা পালন করছে। ইভেন্টে উপস্থিত অতিথিরা এই নেটওয়ার্কিং হাবের গুরুত্ব নিয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেছেন এবং বিজ্ঞাপনী শিল্পের পেশাদারদের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিজ্ঞাপনী শিল্পকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন। অনুষ্ঠানে বিজ্ঞাপন জগতের অগ্রজ গীতি আরা সাফিয়া চৌধুরী, রামেন্দু মজুমদার, সারা যাকের, মুনির আহমেদ খান ও ইউসুফ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সবার সক্রিয় অংশগ্রহণ বিজ্ঞাপন শিল্পের ভবিষ্যতকে আরও শক্তিশালী করবে এই আশা নিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর