1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এইচএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কেবি কলেজ প্রথম 

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ম স্থান অধিকার করেছে ২০২৫ সালের এইচএসসি  পরীক্ষার ফলাফলে।  এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর রবিবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. মো:  আতাউর রহমান ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কেবি কলেজ প্রথম হওয়ায় বিভিন্ন আলোচনা করেন এবং কলেজ প্রোফাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। পাশের হারে  ময়মনসিংহে ১ম স্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। স্থানীয়ভাবে এটি কেবি কলেজ নামেও পরিচিত।  প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯.৪৭।
গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।এবারে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৭৫৮ জন।এবং এরই মাঝে উত্তীর্ণ হয়েছে ৭৫৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে  জিপিএ-৫ পেয়েছে ৩৭৬ জন শিক্ষার্থী ।পাশের দিক থেকেও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে এই কলেজ।
 কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে। এর পেছনে রয়েছে সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা।
তিনি আরোও বলেন, উপাচার্য ও গভর্নিং বোর্ডের সহযোগিতা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিবেদিত অংশগ্রহণের সম্মিলিত ফলেই এই সাফল্য এসেছে। আমরা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষভাবে তিনি ধন্যবাদ জানান কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বি এম আব্দুল্লাহকে  ২৫ ব্যাচের প্রি টেস্ট  পরবর্তী সময় থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত একাডেমিক কার্যক্রম কো -অর্ডিনেট করার জন্য।আজকের সংবাদ সম্মেলনে তিনি অত্র কলেজ পরিচালনা এবং নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং সাংবাদিক কাছে অত্র কলেজের ফলাফল এর মান ধরে রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর