1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঋণ আদায়ে ন্যাশনাল ব্যাংকের সফলতা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত
সম্প্রতি ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর আয়োজনে আকিজ বশির গ্রুপ ও এমিনেন্স ইলেক্ট্রিক ওয়্যার এন্ড ক্যাবলস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির মাধ্যমে আকিজ বশির গ্রুপ ন্যাশনাল ব্যাংকের গ্রাহক এমিনেন্স ইলেক্ট্রিক ওয়্যার এন্ড ক্যাবলস লিমিটেডের বন্ধককৃত মেশিনারিজ এবং ভূমি ক্রয় করবে, যার মাধ্যমে আগামী দুই মাসে ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ঋণ কমে যাবে। এই চুক্তি ন্যাশনাল ব্যাংকের ঋণ ও ক্যাশ ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে ও ব্যাংকের পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ বিল্লাহ আদিল চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ রইস উদ্দিন, আকিজ বশির গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব তাসলিম মোঃ খান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইনান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাবা হুমায়রা আজম, রুপালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তানভীর এবং এক্সিম ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাবা মাকসুদা খানম। উল্লেখ্য, এটি একটি সিন্ডিকেশন ঋণ ছিল। ন্যাশনাল ব্যাংক পিএলসি ছিল নিরাপত্তা এজেন্টসহ লিড ব্যাংক। সিন্ডিকেশনের অন্যান্য সদস্য ছিল রুপালী ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং লংকাবাংলা ফাইনান্স পিএলসি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর