1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঋণে জর্জরিত গৃহবধূর আত্মহত্যা

এসকে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২১ বার পঠিত

সাভারে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আরজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন তার ভাই।

শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে ওই গৃহবধূর মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার পল্টন মাতব্বরের মালিকানাধীন বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরজিনা বেগম পঞ্চগড় জেলার তেতুলিয়া থানা হাকিমপুর গ্রামের আব্দুল আজিজ মেয়ে। সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

নিহত আরজিনার বড় ভাই শাহজাহান জানান, আরজিনার স্বামী সুরুজ দুই জনের থেকে সুদে টাকা ধার নেন। অতিরিক্ত সুদের কারণে ঋণ পরিশোধ করতে না পেরে পাওনাদারদের চাপে সোমবার বাড়ি থেকে পালিয়ে যান সুরুজ।বৃহস্পতিবার বিকেলে বাড়িতে এসে সুরুজকে না পেয়ে তার স্ত্রী আর্জিনার সাথে বাকবিতন্ডায় জড়ান মমতাজ নামের এক পাওনাদার। সেই ক্ষোভে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আরজিনা। রাতে ঘরের দরজা ভেঙে আর্জিনার ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর