1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে দিঘলিয়া উপজেলা বিএনপি’র নেতা নির্বাচন

জামাল হোসেন, খুলনা:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

দীর্ঘ ১৬ বছর পর দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টম্বর উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, বইছে উৎসবের আমেজ।

সম্মেলনকে সফল করতে গত কয়েকদিন ধরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক আনন্দ মিছিল ও প্রস্তুতি সভা করেছেন। এতে উপজেলা,ইউনিয়ন থেকে ওর্য়াড পর্যন্ত সবখানেই নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে অন্তত ১০ হাজার নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এই সম্মেলনে কাউন্সিলর হিসেবে উপস্থিত থাকবেন ২৮৪ জন, সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচন করবেন । এই ভোটকে কেন্দ্র করে দিঘলিয়া বিএনপির কার্যালয়সহ উপজেলা জুরে এক উৎসবের আমেজ বয়ে চলেছে । চারিদিকে ভোট আর ভোট শব্দে মুখরিত হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে এ যেন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা তাদের প্রতীক দিয়ে পোষ্টার ছেপে ভোটের প্রচারনাও শুরু করেছে। তবে বিএনপির নেতা নির্বাচন ভোট পেয়ে কাউন্সিলরা খুবিই আনন্দিত হচ্ছে। অনেকেই আছে এবারই প্রথম ভোট প্রদান করবেন। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে ৭ সদস্য বিশিষ্ঠ এক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডঃ চেীধরী আব্দুস সবুর।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। উদ্ভোধন করবেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুলসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্বে করবেন, দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু। সঞ্চালনায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে দিঘলিয়ায় আগামীর বিএনপি’র নেতৃত্বে ত্যাগী, সৎ ও মেধাবীরা স্থান পাবেন। যার মাধ্যমে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা সুশৃংখল থাকবেন। এর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করা সম্ভব হবে।

সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু ( আনারস) ও ডাঃ হাফিজুর রহমান(ছাতা)। সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক (তালা) ও মল্লিক নাজমুল হুদা ( টিউবয়েল)। সাংগঠনিক (দুই) জনের পদের বিপরীতে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন এরা হলেন সাবেক উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক (সিলিং ফ্যান), উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোল্লা মনিরুজ্জামান (দেয়াল ঘড়ি),মোঃ আকিদুল শরীফ(আপেল),ডাঃ জিয়াউর রহমান(ঘোড়া),মোঃ হাসিবুর রহমান(চশমা)শরীফ ইমামুল হোসেন(টিয়াপাখি)।

উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু বলেন, ২০০৯ সালের পর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নে আমরা কোনো সম্মেলন করতে পারিনি। এখন সেই শাসনের অবসানের পর একটি সুশৃংখল ও অংশগ্রহণ মূলক সম্মেলনের আয়োজন করেছি। কাউন্সিলররা যার নেতৃত্বে আস্থা রাখবেন, তাকেই নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, আমি যদি সভাপতি নির্বাচিত হই, তাহলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করব। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে, দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে দলকে সু-সুংগঠিত করব। একই সঙ্গে জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে আগামী সংসদ নির্বাচনে জয়ী করতে সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর