1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ঈদ উৎসব-কুরবানী অফার ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলো সনি- র‌্যাংগস।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র‌্যাংগস, বাংলামোটরে সোনারতরী টাওয়ার -এ অবস্থিত নিজস্ব শোরুমে “ঈদ উৎসব – কুরবানী অফার” ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করলো।”ঈদ উৎসব – কুরবানী অফার” ক্যাম্পেইন-এ বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিক্স পণ্যের নিশ্চয়তা নিয়ে এবারের কুরবানী ঈদকে লক্ষ্য রেখে ক্রেতাসাধারণের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার ও ডিসকাউন্ট।

১৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই ক্রেতা পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ড ঘষলেই নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে দুবাই, সিঙ্গাপুর বা থাইল্যান্ড এয়ার টিকিট; ফ্রি রেফ্রিজারেটর, টিভি, এসি বা নগদ ১০০০০/- টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট। জিপি ষ্টার গ্রাহকদের জন্য থাকছে ৫২% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা। এছাড়া, ক্যাম্পেইন চলাকালে ক্রেতা এই অফারের আওতায় তার কেনাকাটার পর পণ্যের অফার মূল্য সম্পূর্ণ নগদ -এ পেমেন্ট করলে পেতে পারেন সর্বো”চ ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে থাকছে ঢাকায় জমির মালিকানার জিতে নেবার সুযোগ। র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সম্মানিত ভাইস চেয়ারপার্সন, মিসেস সাচিমি হোসেন এবং সনি ইলেক্ট্রনিক্স সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং ডেভেলপমেন্ট সেন্টার এর সম্মানিত প্রেসিডেন্ট, মি. জেরেমি হাং, যৌথভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং, সেলস এবং সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনের দিন থেকেই দেশব্যাপী সকল সনি-র‌্যাংগস শো-রুমে চলছে অগণিত ক্রেতাদের উপচেপড়া ভীড়। অফার আগামি ১৫ই জুন, ২০২৪ পর্যন্ত সকল বিক্রয় মাধ্যমে একযোগে চলবে। র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গত ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে কাজ করে যা”েছ। একই সাথে তারা আরো অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করছে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর