1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের হয়। ৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা আহলে সুন্নাত ওয়াল জামাত, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে পৌর এলাকার ভাদুঘর শাহী মসজিদ ঈদগাহ ময়দান থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।
ভাদুঘর শাহী মসজিদের খতিব মাওলানা জাবের আল মনসুর মোল্লার নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাদুঘর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় আলেম ওলামা এবং পীর মাশায়েখসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারীরা হজরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে আগমন উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা ও নানা রঙের ব্যানার ফেস্টুন বহন করে এবং স্লোগান ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে আনন্দ প্রকাশ করে। শোভাযাত্রা শেষে দেশ ও জনগণের কল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর