1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঈদে ভক্তদের সুখবর দিলেন সালমান খান।

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

ঈদে ভক্তদের কোনো না কোনো উপহার দিয়ে থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার সিনেমা। তবে এবার ঈদে সিনেমা উপহার দিতে পারেননি ভাইজান।

তবে ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন তিনি। তাহলো এ বছর ঈদে কিছু না দিতে পারলেও আগামী বছরের ঈদে অ্যাকশন-থ্রিলারে ভরপুর সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সল্লু ভাই।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সালমান খান জানান, তার নতুন চলচ্চিত্র ‘সিকান্দার’ ঘোষণা করা হয়েছে সম্প্রতি। সামাজিক মাধ্যমে করা এক পোস্টে সালমান লিখেছেন, এই ঈদে ‘বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এবং ‘ময়দান’ দেখুন। পরের ঈদে এসে ‘সিকান্দার দেখবেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ’

এদিকে আগামী ঈদ উপলক্ষে সালমান খানের পরবর্তী সিনেমার নাম প্রকাশ্যে আসামাত্র ভক্তদের উত্তেজনা এখন দ্বিগুণ।

কারণ সিনেমাটিতে একসঙ্গে আসতে চলেছেন সালমান, সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক এ আর মুরুগাদোস – তিন হিট নাম।

এর আগে সালমান ও সাজিদ নাদিয়াদওয়ালা জুটি ‘জুঁড়োয়া’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘কিক’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অন্যদিকে পরিচারক এ আর মুরুগাদোস আমির খানের ‘গজনী’র মতো সিনেমা তৈরি করেছেন।

সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘টাইগার ৩’ সিনেমায়। এতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি। সামনে শাহরুখ খানের সঙ্গে ‘টাইগার ভার্সেস পাঠান’ আসতে চলেছে, সে সিনেমা ঘিরে ভক্তদের উন্মাদনা দারুণ তুঙ্গে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর