1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঈদের ছুটির কারনে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম টানা ৬ দিন বন্ধ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮৮ বার পঠিত

চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে। আগামী শনিবার (২২ জুন) পর্যন্ত চলাচল করবেনা ঢাকা-কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের জন্য চালু থাকছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট। ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত বৃহস্পতিবার (১৩ জুন) থেকে বুধবার (১৯ জুন) পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকবে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন মাস্টার নাজমা ইয়াছমিন সোমা জানান, বৃহস্পতিবার (১৩ জুন) থেকে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানী-রপ্তানী বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের ও সাপ্তাহিক ছুটির কারনে ৬ দিন বন্ধ থাকবে শুল্ক স্টেশনের কার্যক্রম।

আগামী বুধবার (১৯ জুন) ছুটি শেষ হবে এবং বৃহস্পতিবার (২০ জুন) থেকে পুনঃরায় রেলযোগের মাধ্যমে আমদানী-রপ্তানী শুরু হবে। তিনি আরও জানান, ঈদের সময় ভারতগামী যাত্রীদের খুব একটা চাপ না থাকায় ভারত-বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার (১৩ জুন) থেকে আগামী শনিবার (২২ জুন) পর্যন্ত বন্ধ রাখার যৌথ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করার জন্য চেকপোস্টের কার্যক্রম চালু থাকবে। ঈদের দিনও এ কার্যক্রমের কোন ব্যপ্তয় ঘটবে না। কার্যক্রম চালু রাখার স্বার্থে অতিরিক্ত জনবল এ সময় দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর