1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সম্প্রতি কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠান দেশের প্রথম সারির মিডিয়া হিসেবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। কিন্তু সন্ত্রাসীরা চায় গণমাধ্যমকে দাবিয়ে রাখতে। এজন্য গত ১৯ আগস্ট পরিকল্পিতভাবে দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কিন্তু ঘটনার এক মাস পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন সেই দুর্বৃত্তরা। আমরা হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।
সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক ও সময় টিভির সাংবাদিক বাহার উদ্দিন রায়হান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কালবেলার জেলা প্রতিনিধি আতিকুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, বাংলানিউজের জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি ফজলুল হক জয়, কালের কণ্ঠের চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা প্রমুখ। সঞ্চালনা করেন কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান।
এছাড়া হামলার প্রতিবাদ জানান প্রথম আলোর জ্যেষ্ঠ ফটো সাংবাদিক এম সাদেক, প্রথম আলোর কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি সাইফ উদ্দিন রনি, জাগরণী টিভির কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান, বণিক বার্তার জেলা প্রতিনিধি মীর হোসেন মীরু, আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, কুমিল্লার বার্তা সম্পাদক শামছুল আলম রাজন, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, দৈনিক কুমিল্লার জমিনের সিনিয়র রিপোর্টার জাহিদ হাসান নাইম, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার এম হাসান প্রমুখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর