1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইস্টার্ন ব্যাংকের ৩২ তম এজিএম অনুষ্ঠিত- ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

এপ্রিল ২৯ , ২০২৪- গত ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য বেসরকারী খাতের ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল) ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ১২.৫০ শতাংশ নগদ এবং ১২.৫০ শতাংশ স্টক। আজ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারা এই লভ্যাংশ অনুমোদন করেন।

ইবিএল বোর্ড চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পরিচালকবৃন্দঃ এম. গাজীউল হক, মীর নাসির হোসেন, সেলিনা আলী, আনিস আহমেদ, মুফাকখারুল ইসলাম খসরু, গাজী মোঃ সাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন, ডঃ তৌফিক আহমদ চৌধুরী, রুসলান নাসির, ব্যারিস্টার কে. এম. তানজিব-উল আলম এবং খন্দকার আতিক-ই-রাব্বানী এফসিএ অংশগ্রহণ করেন।

এছাড়াও ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, কোম্পানী সেক্রেটারী মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএস, সিনিয়র কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক শেয়ারধারী ডিজিটাল মাধ্যমে যোগ দেন। শেয়ারধারীরা ৩২তম এজিএম এর সকল এজেন্ডা অনুমোদন করেন।

অংশগ্রহণকারী শেয়ারধারীরা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ অন্যন্য চ্যালেঞ্জ স্বত্বেও ব্যাংকের আর্থিক সাফল্যের প্রশংসা করেন এবং পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান। ২০২৩ সালের জন্য ঘোষিত লভ্যাংশ নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর