1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশে সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA)-এর সভাপতি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানিকে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারসোনেল ম্যানেজমেন্ট (IPM) কর্তৃক মর্যাদাপূর্ণ আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর ২০২৫ ঢাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP) অডিটোরিয়ামে আয়োজিত ৩য় আইপিএম এইচআর সামিট ২০২৫- অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মিসেস ফরিদা আখতার প্রফেসর ড. সোবহানীর হাতে ক্রেস্ট ও অ্যাওয়ার্ড সার্টিফিকেট তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. কুমরুল আহসান, আইপিএম-এর সভাপতি ড. মো. মুশাররফ হোসেন এবং আইপিএম-এর মহাসচিব শাকিল মিরাজ।

প্রফেসর ড. সোবহানীর দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর