1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী -ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা (উত্তর) শাখার উদ্যোগে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২আগস্ট) ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন। ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুফতী জহির মাহমুদ আফেন্দীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মোমেনশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম প্রমুখ।

এছাড়াও সমাবেশে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতাকারী প্রার্থী: ময়মনসিংহ-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান, ময়মনসিংহ-২ আসনের প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, ময়মনসিংহ-৩ আসনের প্রার্থী মাওলানা আইয়ুব আলী নূরানী, ময়মনসিংহ-৮ আসনের প্রার্থী মুফতী হাবিবুল্লাহ সাহেব, ময়মনসিংহ-৯ আসনের প্রার্থী মুফতী সাইদুর রহমান।

সমাবেশে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁরা দীর্ঘদিনের বৈষম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা শহীদ পরিবারের পুনর্বাসন, নির্যাতনের বিচার এবং নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, তৃণমূল কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর