1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইসরায়েলের গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ৬ গাজাবাসী নিহত: স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইন্টারন্যাশনাল ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

গাজা সিটিতে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাসিন্দাদের ভিড়ে ইসরায়েলের গুলিতে ৬ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় উত্তর গাজা নগরীর কুয়েত গোলচত্বরে ফিলিস্তিনিরা ত্রাণের জন্য ছুটে যাচ্ছিল। তখন ইসরায়েলি বাহিনী গুলি চালায় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা ও স্বাস্থ্য কর্মকর্তারা।

ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলার ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

গাজা যুদ্ধের কারণে প্রায় ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে। ত্রাণ বিতরণে বিশৃঙ্খল দৃশ্য ও মারাত্মক ঘটনা ঘটেছে। গাজার ক্ষুধার্ত মানুষ মরিয়া হয়ে খাদ্যের জন্য ছুটছে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ত্রাণ নিতে আসা ১০০ জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। ইসরায়েল এ মৃত্যুর জন্য ত্রাণবাহী ট্রাক ঘিরে থাকা ভিড়কে দায়ী করে বলেছে, তারা পদদলিত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

গাজার কেন্দ্রস্থলে দেইর আল-বালাহ তে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার একটি বাড়িতে আঘাত হেনেছে। এতে ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের চিকিৎসাকর্মীরা।

অধিবাসীরা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল এবং রাফাহসহ গাজাজুড়ে রাতভর ইসরায়েলের বিমান হামলা এবং স্থল হামলা চলেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর