1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইমাম, খতিব ও সাংবাদিকদের সাথে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের মতবিনিময়

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুক্তাগাছা শাখার উদ্যোগে  উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে। আজ সোমবার সকাল ১০টায় ইসলামী ব্যাংক মুক্তাগাছা শাখার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি ও ময়মনসিংহ হেড অব জোন আব্দুল কাদের সরদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংককে আল্লাহ খাঁদের কিনারা থেকে বাঁচিয়েছেন। এসময় তিনি ব্যাংককে ফিরে পাওয়ায়  মহান রাব্বুল আল আমীনের দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এই ব্যাংক জনগণের আস্থা নিয়ে গত ৪১ বছর যাবৎ সেবা দিয়ে আসছে। বিগত সরকারের ছত্রছায়ায় এসআলম গ্রুপ আমাদের ব্যাংকে লুটপাট ও ডাকাতি করেছে। জালিম সরকার বিদায় নিয়েছে। আপনাদের সহযোগিতায় আমার আবার ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ। তিনি ইমামদের জুমা’র খুতবায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সততা, বিশ^স্থতা সম্পর্কে তুলে ধরার আহবান জানান।
সাংবাদিকদের বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের মাধ্যমে সমাজের ভাল-মন্দ, দোষ-গুণ প্রকাশ পায়। আপনারা আমাদের ভাল কাজ গুলো সমাজের সামনে তুলে ধরবেন এবং আমাদের ভুলগুলোও তুলে ধরবেন যাতে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ মুক্তাগাছা শাখার প্রধান কাজী মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনের এসভিপি মোহাম্মদ খলিলুর রহমান, মুক্তাগাছা আব্বছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মতিউর রহমান, ইসলামীক ফান্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম (মউশিক) মুক্তাগাছার মডেল কেয়ারটেকার ও সরকারি ব্যবস্থাপনার মুক্তাগাছা হজ¦ রেজিস্টার সাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সঙ্গিত পরিচালনা করেন নোঙর সাংস্কৃতি সংস্থার পরিচালক হাবিবুল্লাহ মিজবাহ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় দেড়শতাধিক ইমাম, খতিব ও প্রিন্ট-ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর