1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

 ইব্রাহিমপুরের মেহেরুন নেছা পার্কে আটকে রাখা বন্যপ্রাণী উদ্ধার

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মেহেরুননেছা পার্কে আটকে রাখা সকল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে মেহেরুন নেছা পার্কে মিনিচিড়িয়াখানায় বেশ কিছু বন্যপ্রাণী আটকে রাখা হয়েছিল।
এর আগে প্রাণীগুলো মুক্ত করার জন্য বহুবার চুয়াডাঙ্গা জেলার পরিবেশবাদী সংগঠন বিভিন্ন সময় অভিযোগ করে আসছিল। কিন্তু কোনভাবেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ তা মানতে রাজি ছিল না। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায়  বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং দামুড়হুদা সামাজিক বন বিভাগ যৌথভাবে পার্কে অভিযান চালায়। এ সময় তারা ৩টি বানর, ১টি হুতুম পেঁচা, ১টি মেছো বিড়াল উদ্ধার করে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আব্দুলাহ আস সাদিক বলেন, দীর্ঘদিন ধরে এ বন্যপ্রাণী গুলো অবৈধভাবে আটক ও প্রদর্শন করা হচ্ছিল, যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর সুস্পষ্ট লঙ্ঘন। অভিযানে জব্দ করা প্রাণীগুলো প্রাথমিকভাবে বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে এবং চিকিৎসা ও পুনর্বাসনের পর প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
চুয়াডাঙ্গা জেলার পরিবেশবাদী সংগঠন “মানবতার জন্য’ সভাপতি আহসান হাবীব বলেন, বন্যপ্রাণী মুক্ত ভাবে বনে ঘুরে বেড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু  মানুষ এগুলোকে বন্দি করে দর্শনার্থীদের কাছ হতে টাকা নিয়ে থাকে যা আইন পরিপন্থী।  তাছাড়া এই সকল মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী গুলো খাদ্য ও পর্যাপ্ত আবাসন সমস্যায় ভোগে। চিকিৎসা ব্যবস্থা খুব একটা হয় না ফলে অনেক প্রাণী মারা যায়। তাই আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠনে আছি তারা এই নির্মমতা আর চাই না।
এই সময় আরো উপস্থিত ছিলেন ‘মানবতার জন্য’ সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন সরকার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুল মান্নান, দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল,  বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অশিম মল্লিক,  সঞ্জয়,  জাহিদ।
সংশ্লিষ্টরা জানান, সংরক্ষণ ও অবৈধ দখল প্রতিরোধে বন অধিদপ্তর আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করে যাবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর