
কৃষকদের কৃষিঋণ প্রদানের লক্ষ্যে ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং এগ্রিভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রাবিব রিদওয়ান সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে একটি ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।
মোঃ সালেকীন ইব্রাহিম, হেড অব অ্যাসেট, ইবিএল; অভিজিত ঘোষ, ম্যানেজার পিপল অ্যান্ড গ্রোথ স্ট্র্যাটেজি; নাফিজা কানিজ এরেন, ফাইন্যান্স লিড, এবং তারিকুল ইসলাম বায়েজিদ, সিনিয়র ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ, এগ্রিভেঞ্চারসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।