1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইউনিয়ন পরিষদ সদস্যপদ বহাল রাখার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পঠিত
ইউনিয়ন পরিষদের সদস্যপদ বহাল রাখার দাবিতে বাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা (বাইসস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে রবিবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আখাউড়া মনিয়নন্দ ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ শাহীন, রাবিয়া বেগম, দেলোয়ার হোসেন প্রমুখ। 
এসময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ সদস্যরা কোন দলীয় প্রার্থী ছিলেন না। স্থানীয় সরকার বিভাগের একেবারে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি হচ্ছে ইউনিয়ন পরিষদ সদস্যরা। তারা সরকারের নানাবিধ কার্যক্রম তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিয়ে থাকেন। এ অবস্থায় ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করা হলে জনভোগান্তির সৃষ্টি হবে।
ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবী জানান বক্তারা। মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা অংশ নেন। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কাছে স্মারক লিপি জমা দেওয়া হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর