1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আ.লীগ নেতা ইকবাল আজাদ হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি একেএম ইকবাল আজাদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩ জুলাই, বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, তৎকালীন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা যুবলীগের তৎকালীন সভাপতি মাহফুজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার ইসমত আলী ও নয়াহাটি গ্রামের মোকাররম হোসেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সৈয়দটুলা গ্রামের আবদুল জব্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার, নয়াহাটি গ্রামের ইদ্রিস আলী, বাবু, কুট্টাপাড়ার হারিছ, নয়াহাটির বকুল, লিমন, আবদুল্লাহ শরিফ ও মিজান।
চট্টগ্রামে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি অশোক কুমার দাস বলেন, সাক্ষ্যপ্রমাণে আওয়ামী লীগের নেতা একেএম ইকবাল আজাদ হত্যা মামলায় অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় ৪ জন আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জন আসামিকে খালাস দিয়েছে আদালত।
রায়ের সময় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় সরাইলের অরুয়াইল ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের জের ধরে খুন হন ইকবাল আজাদ।
এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রকৌশলী জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ২২ জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। দুই মাস পর গত ১৭ ডিসেম্বর পুলিশ আরও ৭ জনের নাম অর্ন্তভুক্ত করে আদালতে অভিযোগপত্র দিলে ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আসামিদের মধ্যে মামলা চলাকালীন দু’জন মারা গেছেন। মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর