1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আ. লীগের সহিংসতার পরিকল্পনা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার রক্ত ত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে। এখন আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ আগস্ট মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে ১৫ আগস্ট তারা যে পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা। 

বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, গতকাল দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। খুনের সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করে নিজেদের মধ্যে বিভেদ না রেখে ঐক্যের মধ্য দিয়ে চলা। জনগণকে সম্পৃক্ত করে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে আমাদের সহায়তা করতে হবে।

কোটা সংস্কার আন্দোলনে অনেকে নিহত হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা ও যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনারা জানেন প্রায় দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্যাতন করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।

এ সময় সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহিন আকতার, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন পাপ্পু, শওকত চৌধুরীসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর