1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশনে উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপহার বিতরণ।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২১৪ বার পঠিত

রাজধানীর ডেমরা ডগাইর বাজার এলাকায় ভূঁইয়া কমিউনিটি সেন্টারে আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উদযাপন উপলক্ষে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার ২৪ মার্চ এই কর্মসূচি পালিত হয়।

আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস.আর মেহেদী হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রাইফ উদ্দিন জাহান খান রিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম সুমন, আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হাওলাদার (রুবেল), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফতাব হোসাইন সফল। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইফতেখার আহমেদ ইফতি।

অনুষ্ঠানে ডেমরার বিভিন্ন এলাকার ২০ জন এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের নিয়ে ইফতার করা হয়।

আহবান তরুণ সংঘ ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত ৬৬ নং ওয়ার্ড ডগাইড় পশ্চিম পাড়া ইসলাম বাগ মাদ্রাসা রোড কার্যালয় থেকে সমাজ কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর