1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আশুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

সাভার (ঢাকা) প্রতিবেদক
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় প্রতিবেশী মোঃ নূর ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ মে) সকালে গ্রেফতারকৃত আসামীকে ঢাকার আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া ডুকাটি গার্মেন্টসের পার্শ্ববর্তী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দেয়। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, গাইবান্ধা সদর থানার খামার গোবিন্দপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে মোঃ নূর ইসলাম (৩৭)। তিনি একই বাড়ির অন্য কক্ষের ভাড়াটিয়া। মঙ্গলবার রাতেই এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুর মা।

ভুক্তভোগী শিশুটির বয়স ৪বছর সে বাবা-মায়ের সাথে থাকে। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘরের উঠানে খেলা করার সময় কৌশলে শিশুকে (৪) ডেকে নিজের ঘরে নিয়ে যায় নূর ইসলাম। শিশুটির মা প্রায় ডাকাডাকি করেও তাকে খুঁজে পায়নি। প্রায় ৪০ মিনিট পর শিশুটি ঘর থেকে বের হয়ে আসে। শিশুটির হাঁটতে কষ্ট হচ্ছে দেখে মা শিশুর কাছে জানতে চায় কি হয়েছে। পরে মাকে সব খুলে বলে মেয়ে। ঘটনা জানতে পেরে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা উত্তেজিত হয়ে আসামীকে এলোপাতাড়ি মারধর করে। পরে শিশুর বাবা আসামীকে উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) নির্মল কুমার দাস বলেন, আসামীকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা রয়েছে তাঁর।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর