1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আশুগঞ্জে যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ একজন আটক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ আসাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। সে চর চারতলা গ্রামের মানিক মিয়ার ছেলে। বুধবার ১৬ জুলাই ভোর রাতে উপজেলার চর চারতলা গ্রামের আলাল শাহ মাজারের পাশ থেকে তাকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় আসাদ মিয়ার বাড়ির মাটির নিচে পুতে রাখা অবস্থায় বিদেশী রিভলভার ও  দুই রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহীনি।
যৌথবাহীনির সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহীনির একটি দল ছাত্রজনতার উপর হামলার একাধিক মামলার আসামি ও সরাইল-আশুগঞ্জ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য মইন উদ্দিন মঈনের সহযোগী সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালায়।
এ সময় টের পেয়ে সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায়। পরে যৌথবাহীনি সাদ্দামের বড় ভাই আসাদ মিয়াকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বাড়ির আঙ্গিনার মাটি খুড়ে আমেরিকার প্রস্তুতকৃত রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, যৌথবাহীনির অভিযানে অস্ত্রসহ আসাদ মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর