1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আশুগঞ্জে পারিবারিক দুঃখ-দুর্দশা সইতে না পেরে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভাব-অনটন ও পারিবারিক দুঃখ-দুর্দশা সহ্য করতে না পেরে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তারা হলেন- আল আমিন (২৫) ও জরিনা বেগম (২০)।
রবিবার রাতে ওই দম্পতি ‘কেরির ট্যাবলেট’ খেয়ে একসঙ্গে আত্মহত্যা করেন। উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে আছে। নিহত আল আমিন কুড়েরপাড় এলাকার নান্নু মিয়ার ছেলে ও জরিনা একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। নিহত আল আমিন পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপোড়েন তাদের প্রতিনিয়ত পুড়িয়ে দিচ্ছিল।
কিস্তিতে কেনা ইজিবাইকটি কয়েক দিন আগে আল আমিন বিক্রি করে দেন। এরপর দাম্পত্য কলহ বাড়ে। এই দুঃখ, রাগ ও অপ্রাপ্তির হতাশা থেকেই তারা একসঙ্গে আত্মহননের পথ বেছে নেন। গতকাল রবিবার রাতে তারা একসঙ্গে কেরির ট্যাবলেট খান। রাত ১০ টার দিকে দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। রাত একটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল আমিনও।
আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর