1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত
এক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। 
রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ কেমিক্যাল এন্ড ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশনের অধিনে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। যা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। অথচ বছরের বেশিরভাগ সময় কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় প্রতিষ্ঠানটির উৎপাদন একদিকে যেমন ব্যাহত হচ্ছে তেমনি ইউরিয়া সারের চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা বাড়াতে হচ্ছে।
মূলত বিগত ফ্যাসিস্ট সরকার এই কারখানার গ্যাস সংযোগ বন্ধ রেখে বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি করেছে। এখন সার কারখানাটি ধ্বংসের পথে। এই কারখানারটি সাথে মিশরে  দুইটি সারকারখানা তৈরি করা হয়েছিল। তারা ১৬০০ মেট্রিকটন থেকে উৎপাদন বাড়িয়ে ২২০০ মেট্রিকটনে নিয়ে গেছে। অথচ শুধু গ্যাস সংযোগের অভাবে আশুগঞ্জ সারকার খানাটি বন্ধ রয়েছে।
বক্তারা আরো বলেন, একই প্রতিষ্ঠানের শ্রমিকরা দুই ধরনের বেতন স্কেল পাবে তা কখনো গ্রহণযোগ্য নয়। কারখানার অপারেটর ও টেকনিশিয়ানরা এখনো মজুরি স্কেলে বেতন পাচ্ছে। অথচ অন্যান্য শ্রমিকদের পে-কমিশনের আওতায় বেতন হচ্ছে। যা চরম বৈষম্য।
এ সময় বক্তারা, পে কমিশন ভূক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি কমিশনভূক্তদের ১৫℅ বিশেষ প্রণোদনা দ্রুত কার্যকরের দাবি জানান। সেই সাথে দ্রুত কারখানায় গ্যাস সংযোগ চালু করে সার উৎপাদন শুরু করার দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল সারকারখানা চত্বরে প্রদক্ষিণ করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর