1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আশুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা  করেন।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে লালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরিষ্কার- অপরিচ্ছন্নতার কারণে মা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার ও সুধা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান সেম্পল বিক্রয়ের জন্য আলম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর