1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আল-আরাফাহ্ ৩ মাসব্যাপী সার্টিফাইড এএমএল এন্ড সিএফটি প্রফেশনাল শীর্ষক ট্রেনিং কোর্স অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০০ বার পঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এ ‘সার্টিফাইড এএমএল এন্ড সিএফটি প্রফেশনাল’ শীর্ষক তিন মাসব্যাপী বিশেষ ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ৯ মে, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিএফআইইউ প্রধান মোঃ মাসুদ বিশ্বাস উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। বিভিন্ন শাখার ব্যামেলকো এবং প্রধান কার্যালয়ের ৫৮ জন নির্বাহী ও কর্মকর্তা ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, এআইবিটিআরই ডিরেক্টর জেনারেল সৈয়দ মাসুদুল বারী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, মাজহারুল ইসলামসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএফআইইউ প্রধান মোঃ মাসুদ বিশ্বাস বলেন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ট্রেনিং কোর্স চালু করে একটি মাইলফলক স্থাপন করেছে। তিনি সকল ব্যামেলকোকে বিএফআইই’র রিপোর্টিং এর ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ এএমএল এন্ড সিএফটি কমপ্লায়েন্স আগের চেয়ে বেশি সতর্ক থাকবেন এবং এ বিষয়ে ব্যাংকের রেটিং উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর