1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে নগদের চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

দেশের শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে নগদ-এ অর্থ স্থানান্তর এবং নগদ-এর মাধ্যমে ব্যাংকের বিভিন্ন পেমেন্ট করতে পারবে। 

৩ সেপ্টেম্বর, ২০২৫ বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান এবং নগদ লিমিটেডের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর মোঃ হাবিবুর রহমানউপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং নগদ এর প্রধান বাণিজ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ শাহিন সারোয়ার ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিটিও (চলতি দায়িত্ব) মোঃ সোয়েব আহমেদ, ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নগদ এর হেড অব বিজনেস সেলস মোঃ সাইদুর রহমান দিপু, হেড অফ ব্যাংক, এফআই, এমএফআই এবং এনবিএফআই ইসতিয়াক আহমেদ শাওন সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর