1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইকোটেক অর্গানিক গার্ডেন এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০০ বার পঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি. ও ইকোটেক অর্গানিক গার্ডেন লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৭ মে, ২০২৪ সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদুর রহমান ও ইকোটেক অর্গানিক গার্ডেন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল ইসলাম চাকলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে এআইবিপিএলসি-এর ‘এআরডিপি’ এবং ইকোটেক অর্গানিক গার্ডেন লিমিটেডের ‘কৃষিছাতা’ সম্মিলিতিভাবে কৃষি ফসল উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে কৃষকদের সার্বিক সহযোগিতাসহ দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আ ন ম মফিদুল ইসলাম, এআরডিপি প্রধান মোঃ মাহমুদ রিয়াদ, ইকোটেক অর্গানিক গার্ডেন লিমিটেড ও কৃষিছাতার বিজনেস কোঅর্ডিনেটর কৃষিবিদ এস এ এম সানোয়ার হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর