1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আলোকিত ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

রাজধানীর ডেমরা থানা কোনাপাড়া এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আলোকিত ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।

রবিবার ১১ই আগস্ট কোনাপাড়া ডিএনডি লেকের দুই পাশে এসব গাছ লাগানো হয়। এ সময় আলোকিত ফাউন্ডেশন এর উদ্যোগে নিম, অর্জুন সহ প্রায় ৪০০ ভেষজ উদ্ভিদের চারা গাছের রোপন করা হয়।

এর আগেও ফাউন্ডেশন টি গত কয়েক বছর ধরেই বৃক্ষরোপনের কর্মসূচি পালন করে আসছে। শীতবস্তু বিতরণ, স্কুলভিত্তিক আলোচনা সভা, রাস্তা মেরামত, পথচারীদের নিকট পানি বিতরণ সহ নানা ধরনের সামাজিক সচেতনতা মূলক কর্মকাণ্ড ফাউন্ডেশন এর উদ্যোগে পরিচালিত হচ্ছে।

ফাউন্ডেশনের সদস্য রোবায়েত বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার গাছপালা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতি পোষাতে আলোকিত ফাউন্ডেশন ব্যাপকভাবে চারা গাছ রোপনের সিদ্ধান্ত নেয়। এছাড়াও যাত্রাবাড়ী টু স্টাফ কোয়াটার মূল সড়কটি ছয় লেনে উন্নতি করনের সময় ব্যাপক সংখ্যক গাছ কেটে ফেলা হয়। ফলে এই এলাকার একটি উল্লেখযোগ্য সংখ্যক গাছপালার ক্ষয়ক্ষতি হয়।

এক ঝাঁক উদীয়মান তরুণ এর সম্মিলিত প্রয়াসে আলোকিত ফাউন্ডেশন নামে এই সামাজিক সংগঠনটি গড়ে উঠেছে। নানা সামাজিক কাজ করে ইতিমধ্যেই সংগঠনটি উক্ত এলাকার মানুষের ব্যাপক প্রশংসা পেয়েছে। আলোকিত ফাউন্ডেশন এর অভি, তানভীর, রিফাত, অনন, তামিম, সিমান্ত, জয়, নাফিস, আকাশ,আদনান সহ বেশ কয়েকজন নিলে এলাকার যুব সমাজকে সংঘটিত করে উন্নয়নমূলক কাজের সম্পৃক্ত করতে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

এলাকাবাসী আলোকিত ফাউন্ডেশন এর দীর্ঘায়ু কামনা করেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর